ছড়া ভরা কলা কত, লাফালো যে হনুমান,
ছড়াময় ধান ছিল, চিটা পেয়ে হল ম্লান।
ছড়ানো যে এলো চুল, ঢেউ তুলে মেঘদল,
ছড়াহার পরে খুশি, খুকিদের কোলাহল।
কেউ যদি পিছলিয়ে হাঁটু দিয়ে পড়ে যায়,
কাপড় আর চামড়াটা একটু কি ছড়ে যায়?
ছড়া দিয়ে পানি বয়, ছড়া সে তো ঝরণা,
মাগুরের ছড়া পুড়ে, বন জুড়ে কান্না।
ছড়্ ছড়্ ঢালো পানি, তুষ জ্বলা সে ছাইয়ে,
আম নাকি ছড়া-ছড়ি, কোথা গেলে? চাপাই-এ।
ছড়া ভাজে গুরুজন রিটন আর মৃদুলে,
লেখা সব যাদুময়, ছন্দটা না ভুলে।
আরও একজন আছে, কচি মনে করে হিট,
আহসান ফার্স্ট নেম, শেষে লেখা যে হাবীব।
ঠিক তাই, ছোট ভাই হুমায়ুন, জাফরের,
ছড়া ছিল উন্মাদে এলেবেলে সেকালের।
================
অভিধানে অভিযান, ছড়াগুলো ধরে আন
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম
ছড়াময় ধান ছিল, চিটা পেয়ে হল ম্লান।
ছড়ানো যে এলো চুল, ঢেউ তুলে মেঘদল,
ছড়াহার পরে খুশি, খুকিদের কোলাহল।
কেউ যদি পিছলিয়ে হাঁটু দিয়ে পড়ে যায়,
কাপড় আর চামড়াটা একটু কি ছড়ে যায়?
ছড়া দিয়ে পানি বয়, ছড়া সে তো ঝরণা,
মাগুরের ছড়া পুড়ে, বন জুড়ে কান্না।
ছড়্ ছড়্ ঢালো পানি, তুষ জ্বলা সে ছাইয়ে,
আম নাকি ছড়া-ছড়ি, কোথা গেলে? চাপাই-এ।
ছড়া ভাজে গুরুজন রিটন আর মৃদুলে,
লেখা সব যাদুময়, ছন্দটা না ভুলে।
আরও একজন আছে, কচি মনে করে হিট,
আহসান ফার্স্ট নেম, শেষে লেখা যে হাবীব।
ঠিক তাই, ছোট ভাই হুমায়ুন, জাফরের,
ছড়া ছিল উন্মাদে এলেবেলে সেকালের।
================
অভিধানে অভিযান, ছড়াগুলো ধরে আন
- ছড়া1 [ chaḍ়ā1 ] ক্রি. ছড়ানো। [সং. ছটা]।
- ছড়া2 [ chaḍ়ā2 ] ক্রি. ছড়ে যাওয়া, আঁচড় লাগা; ছাল উঠে যাওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [ছড়2 দ্র]।
- ছড়া3 [ chaḍ়ā3 ] বি. 1 শিশু-ভোলানো বা মেয়েলি কবিতা; 2 গ্রাম্য কবিতাবিশেষ; 3 ছড়ি বা মালার আকারবিশিষ্ট বস্তু (গোটছড়া, হারছড়া); 4 গুচ্ছ, থোলো (কলার ছড়া); 5 ইতস্তত ছড়ানো তরল পদার্থ, ছিটা (জলছড়া, গোবরছড়া, ছড়া দেওয়া)। [সং. ছটা]। ছড়া কাটা ক্রি. বি. ছড়া আবৃত্তি করা; ছড়া তৈরি করে উত্তর-প্রত্যুত্তর করা। ছড়া-কার বি. ছড়া তৈরি করে এমন ব্যক্তি, ছড়া-রচয়িতা।
- ছড়া-ছড়ি [ chaḍ়ā-chaḍ়i ] বি. 1 অযত্নে ইতস্তত নিক্ষেপ; 2 ওইভাবে অপচয় (জিনিসপত্রের ছড়াছড়ি); 3 চার দিকে ছড়িয়ে আছে এমন প্রাচুর্য (এ বছর এখানে আমের ছড়াছড়ি)। [ছড়া1 দ্র]।
- ছড়ানো [ chaḍ়ānō ] ক্রি. 1 ইতস্তত নিক্ষেপ করা, বিক্ষিপ্ত করা (জিনিসপত্র এভাবে ছড়াল কে?); 2 বিস্তৃত হওয়া, বিস্তার লাভ করা, ব্যাপ্ত হওয়া (রোগ ছড়াচ্ছে, আগুন ছড়িয়ে পড়ছে); 3 ছিটানো (জল ছড়ানো, বীজ ছড়ানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [ছড়া1 দ্র]।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন