ব্যাকগ্রাউন্ড:
ফোরামেতে এসেছে মহা এক ধড়িবাজ,
পুরাতন পাপী সে, নয়া নিকে নাই লাজ।
পাত্তাটা খুব চায়, পিটিয়ে নিজ ঢোল,
তেল খেকো আদমী, শুধু শুধু করে গোল।
হলো কনফিউশন, ঠিকুজিটা লুকানো,
অনেকেই ভাবছে, পরিচয় কি যেন?
এর মাঝে কেউ কেউ, ভাবছে যে সে জানে,
লিখেছে যে ওল্ড নিকে, ঠিক একই প্যাটার্নে।
একে দুষে, তাকে তুষে, সন্দেহ তালিকায়,
ভুল ধরা খায় সব, বালক আর বালিকায়।
তাই ভাবি ফোরামে, সময়ের এ দাবী,
পরিচয় খোঁজা তার, ব্যাটা কোথা পালাবি?
কার্যপদ্ধতি:
গঠিত হল তাই, তদন্তের এক কমিটি,
চেয়ারেতে ছড়াবাজ, সব তারই ডিউটি।
সদস্য ঐ একজন, যেই ব্যাটা চেয়ারে,
শুরু হোক খোঁজাখুজি, স্টার্ট টপ গিয়ারে।
উপাত্ত সংগ্রহ:
শুরুতেই ক্যাক্ করে, ধরা হল ছড়িয়াল,
ভাইরাস ছিল এক, ঘোর কলি দিনকাল।
একে একে উইকেট, পড়েছিলো কত যে,
এডু মডু বাদ নাই, গণহিস্টিরিয়া সে।
ভার্সন-দুই টাও হলো মিউটেশনে,
বেশ কিছু উইকেট, পড়েছে সে সেশনে।
ফোরামটা সার্চাই, নাম ছড়া-কবিতা,
লিস্ট করি পোস্টগুলো, নড়ে বসি গদিটায়।
উপাত্ত বিশ্লেষণ:
অতীতটা খুঁজলে, বিবেকের আগমন
ভাইরাস এনেছিলো, করেছিলো বিপনন।
মুনাপু, আলোকিত, ছিল বড় ভিক্টিম,
লিখে মাইক্রোকাতার, লিখেছিলো যে শামীম।
শর্ট কাটে বলি যদি, বাদ যাবে মুনাপু,
কোরিয়াতে একাকি, সময় কোথা বাপু!
এছাড়াও অপরাধী, ছিল নাকি দুই ভাই,
কেস এটা ডিসমিস, নেক্সট স্যাম্পলে যাই … …
ফিমেলরা সব বাদ, সেই একই লজিকে
মিসটেক এটা হলে, ঘোল খাওয়া সবি যে!
এরপর নজরে, স্টার সব লেখোয়াড়,
বিছড়াই সকলের, লেখারো সমাহার।
উদাসীন ছুঁয়ে যায়, হৃদয়ের সরোবর,
অনুভূতি নিংড়ানো, চেতনা মহাসাগর।
বিরহ ও কষ্টের, মূর্ত সে কবিতা,
হতে পারে ছড়া তার, নব এক প্রতিভা।
মণ্ডল জামিলে, লেখে কড়া ছন্দে,
হতে পারে এটা সেও, মোটিভটা ধন্দে।
অনুকাব্যতে যে, লেখে ভাল মিন্টু,
পাতি ছড়াবাজ তাকে, নিজে বলে কিন্তু।
জেমস বন্ড ছাড়ে বেশ, কবিতার ছন্দ,
শুঁকে দেখি করে নাকি, ছড়াবাজ গন্ধ?
টমাটিনো, আর আছে, কোথা কেউ নেই যে,
রহস্য মানব ও থাকবে যে লিস্টে।
তার ছেড়া কাউয়ায়, ছড়া টড়া বোঝে না,
অফ দা রেকর্ডে, তারও আছে ঘটনা।
রোমান্স, রম্য, থ্রিলার আর সাসপেন্স,
সবি তার সেইম নিকে, এটাই কমনসেন্স।
অরুণ কে যদি বাদ, দিয়ে দেই ভ্রান্তে,
খুনসুটি করে সে, খুবই অক্লান্তে।
রাখতেই হবে তাকে, সন্দেহ তালিকায়,
ডিটিপির বাইরেও, গুন আরো আছে তায়।
উপসংহার:
সংক্ষেপে এই হল, সন্দেহ তালিকা,
মনে রেখ দিছি বাদ, যত আছে বালিকা।
আরো গেছে বাদ কত, শত শত ছড়াকার,
মডু-এডু জানে এর, ঠিকুজিটা কোথাকার।
===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম
ফোরামেতে এসেছে মহা এক ধড়িবাজ,
পুরাতন পাপী সে, নয়া নিকে নাই লাজ।
পাত্তাটা খুব চায়, পিটিয়ে নিজ ঢোল,
তেল খেকো আদমী, শুধু শুধু করে গোল।
হলো কনফিউশন, ঠিকুজিটা লুকানো,
অনেকেই ভাবছে, পরিচয় কি যেন?
এর মাঝে কেউ কেউ, ভাবছে যে সে জানে,
লিখেছে যে ওল্ড নিকে, ঠিক একই প্যাটার্নে।
একে দুষে, তাকে তুষে, সন্দেহ তালিকায়,
ভুল ধরা খায় সব, বালক আর বালিকায়।
তাই ভাবি ফোরামে, সময়ের এ দাবী,
পরিচয় খোঁজা তার, ব্যাটা কোথা পালাবি?
কার্যপদ্ধতি:
গঠিত হল তাই, তদন্তের এক কমিটি,
চেয়ারেতে ছড়াবাজ, সব তারই ডিউটি।
সদস্য ঐ একজন, যেই ব্যাটা চেয়ারে,
শুরু হোক খোঁজাখুজি, স্টার্ট টপ গিয়ারে।
উপাত্ত সংগ্রহ:
শুরুতেই ক্যাক্ করে, ধরা হল ছড়িয়াল,
ভাইরাস ছিল এক, ঘোর কলি দিনকাল।
একে একে উইকেট, পড়েছিলো কত যে,
এডু মডু বাদ নাই, গণহিস্টিরিয়া সে।
ভার্সন-দুই টাও হলো মিউটেশনে,
বেশ কিছু উইকেট, পড়েছে সে সেশনে।
ফোরামটা সার্চাই, নাম ছড়া-কবিতা,
লিস্ট করি পোস্টগুলো, নড়ে বসি গদিটায়।
উপাত্ত বিশ্লেষণ:
অতীতটা খুঁজলে, বিবেকের আগমন
ভাইরাস এনেছিলো, করেছিলো বিপনন।
মুনাপু, আলোকিত, ছিল বড় ভিক্টিম,
লিখে মাইক্রোকাতার, লিখেছিলো যে শামীম।
শর্ট কাটে বলি যদি, বাদ যাবে মুনাপু,
কোরিয়াতে একাকি, সময় কোথা বাপু!
এছাড়াও অপরাধী, ছিল নাকি দুই ভাই,
কেস এটা ডিসমিস, নেক্সট স্যাম্পলে যাই … …
ফিমেলরা সব বাদ, সেই একই লজিকে
মিসটেক এটা হলে, ঘোল খাওয়া সবি যে!
এরপর নজরে, স্টার সব লেখোয়াড়,
বিছড়াই সকলের, লেখারো সমাহার।
উদাসীন ছুঁয়ে যায়, হৃদয়ের সরোবর,
অনুভূতি নিংড়ানো, চেতনা মহাসাগর।
বিরহ ও কষ্টের, মূর্ত সে কবিতা,
হতে পারে ছড়া তার, নব এক প্রতিভা।
মণ্ডল জামিলে, লেখে কড়া ছন্দে,
হতে পারে এটা সেও, মোটিভটা ধন্দে।
অনুকাব্যতে যে, লেখে ভাল মিন্টু,
পাতি ছড়াবাজ তাকে, নিজে বলে কিন্তু।
জেমস বন্ড ছাড়ে বেশ, কবিতার ছন্দ,
শুঁকে দেখি করে নাকি, ছড়াবাজ গন্ধ?
টমাটিনো, আর আছে, কোথা কেউ নেই যে,
রহস্য মানব ও থাকবে যে লিস্টে।
তার ছেড়া কাউয়ায়, ছড়া টড়া বোঝে না,
অফ দা রেকর্ডে, তারও আছে ঘটনা।
রোমান্স, রম্য, থ্রিলার আর সাসপেন্স,
সবি তার সেইম নিকে, এটাই কমনসেন্স।
অরুণ কে যদি বাদ, দিয়ে দেই ভ্রান্তে,
খুনসুটি করে সে, খুবই অক্লান্তে।
রাখতেই হবে তাকে, সন্দেহ তালিকায়,
ডিটিপির বাইরেও, গুন আরো আছে তায়।
উপসংহার:
সংক্ষেপে এই হল, সন্দেহ তালিকা,
মনে রেখ দিছি বাদ, যত আছে বালিকা।
আরো গেছে বাদ কত, শত শত ছড়াকার,
মডু-এডু জানে এর, ঠিকুজিটা কোথাকার।
===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন