ওটা হল ট্রেড মার্ক, লাইসেন্স বেকুবির,
বিনুদুনে এই ধারা, বাগদাদী কাহিনীর।
এসেছিলো লোকটা, খলিফার কাছেতে,
চাইবে যে অনুদান, মরে সে যে লাজেতে।
পথ মাঝে পেল সে, পানি সে কি অমৃত,
মশ্কটা নিল ভরে, খলিফাকে দেবে ট্রিট।
পথি মাঝে লাক ভাল, দেখা পেল খলিফার,
দূঃখের কথা বলে, দিল সেই উপহার।
খলিফা ঢালে সেটা, গলাতে এক ঢোক,
আসলেই দারুন এটা, রাখলাম এ তবারক।
যাও তুমি ফিরে বাড়ি, বাগদাদে কী হবে,
এই নাও মূদ্রা, দূঃখ কেটে যাবে।
সভাসদ সাথে যারা, হলো খুব হতবাক,
খলিফাটা করে কি! ক্লান্তিটা ঝেড়ে যাক।
গেলে পরে লোক সেই, সঙ্গিরা বলে তায়,
খুলে বল হে জনাব, কেন এই অভিপ্রায়!
খলিফা তব বলে, শুন মোর সভাসদ,
পানি যেটা দিয়েছে, স্বাদ তার অতি বদ।
হয়তো সে লোক থাকে, এমন এক এলাকায়,
পানির এই কোয়ালিটি, আরো নুন হবে তায়।
পাঠাতাম একে যদি, বাগদাদে নাও রেস্ট,
পথে গিয়ে দেখতো সে, পানি সেথা কত বেস্ট।
লজ্জায় মরে যেত, ভেবে এই উপহার,
ফিরালাম হেথা থেকে, এই হল সমাচার।
“না দেখলেই মিস’, যাদের এই কালচার,
বুঝে নাও থাকে কোথা, করবে কী? বল আর।
===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম
বিনুদুনে এই ধারা, বাগদাদী কাহিনীর।
এসেছিলো লোকটা, খলিফার কাছেতে,
চাইবে যে অনুদান, মরে সে যে লাজেতে।
পথ মাঝে পেল সে, পানি সে কি অমৃত,
মশ্কটা নিল ভরে, খলিফাকে দেবে ট্রিট।
পথি মাঝে লাক ভাল, দেখা পেল খলিফার,
দূঃখের কথা বলে, দিল সেই উপহার।
খলিফা ঢালে সেটা, গলাতে এক ঢোক,
আসলেই দারুন এটা, রাখলাম এ তবারক।
যাও তুমি ফিরে বাড়ি, বাগদাদে কী হবে,
এই নাও মূদ্রা, দূঃখ কেটে যাবে।
সভাসদ সাথে যারা, হলো খুব হতবাক,
খলিফাটা করে কি! ক্লান্তিটা ঝেড়ে যাক।
গেলে পরে লোক সেই, সঙ্গিরা বলে তায়,
খুলে বল হে জনাব, কেন এই অভিপ্রায়!
খলিফা তব বলে, শুন মোর সভাসদ,
পানি যেটা দিয়েছে, স্বাদ তার অতি বদ।
হয়তো সে লোক থাকে, এমন এক এলাকায়,
পানির এই কোয়ালিটি, আরো নুন হবে তায়।
পাঠাতাম একে যদি, বাগদাদে নাও রেস্ট,
পথে গিয়ে দেখতো সে, পানি সেথা কত বেস্ট।
লজ্জায় মরে যেত, ভেবে এই উপহার,
ফিরালাম হেথা থেকে, এই হল সমাচার।
“না দেখলেই মিস’, যাদের এই কালচার,
বুঝে নাও থাকে কোথা, করবে কী? বল আর।
===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন