বুধবার, ২৭ মার্চ, ২০১৩

জীবনে বাঁশ

গ্রেডগুলো পকেটে, মানিব্যাগে থাকে,
যত ভাল লিখুক না, দিতে হাত কাঁপে।
বাঁশগুলো সবি ফ্রি, সরকারী মাল,
চূণটুকু খসলেই, তুলে ফেলে ছাল।

বাঁশগুলো আছেলা, বড় বড় গিট্টু,
ভেসলিন রাখ তাই, পকেটেই এক্টু।
এরপরো আছে ভাই, সময়েরই বাঁশ,
কত শত ভ্যাকেশন, জান হাঁসফাঁস।

কোনমতে পেরিয়ে, বাঁশবন পাড়া,
শুকতলি হবে ক্ষয়, চাচা-মামা ছাড়া।
সিনিয়রে তবু ছিল, পাত্রেরই দাম,
বেকারে কেবা করে, মান সম্মান।


===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন