থাকতাম বরিশাল, বাবা সেথা চাকুরে,
টেক্সটাইল মিল সেটা, শহরের বাইরে।
মিল কারখানাটার, এলাকা আলাদা,
আবাসিক সুন্দর, আজ হবে সে কথা।
ছোটবেলা একদিন, দুপুরের পরেতে,
ফুলবাবু দুইভাই, বের হল বেড়াতে।
বাসা দুই পেরুলেই, কিছু ইট সাজানো,
তার আঁড়ে ডোবা এক, কচুরিতে ভরানো।
সাথে ছিল সোহরাব, বন্ধু সে বড়টার,
আংগুল এগারোটা, দুই হাতে ছিল তার।
বেগুনি ফুল কিছু, কচুরির পানাতে,
নিতে মনে জাগে শখ, থামবে না মানাতে।
হাত বাড়িয়ে তোলে, ফুল বেশ কষ্টে,
হেলে পড়ে সামনে, পিছলানো ক্লিষ্টে।
ছোটটার বেশি লোভ, দাদা নেব ঐটা,
পারবোনা আনতে, দেখ্ কত দুরে তা।
এইবার ছোটটা, নিজেরই উদ্যোগ
ঢালু পাড়ে পিচ্ছিল, নেমে দেয় মনোযোগ।
হড়কালো পা যে তার, পিচ্ছিল পাড়ে ঐ,
সুড়ুৎ আঃ, ঝপ্পাস, দাদা ধর্, গেলি কৈ।
এক হাত ধরে বড়, এক হাত সোহরাব,
উপরের পানে টানে, হয় না তো কোন লাভ।
সোহরাব পেল ভয়, নির্ঘাৎ টানে ভুত,
দৌড়িয়ে পালালো, দাদাটার ধুকপুক।
ছাড়তে কি সে পারে, আদরের ছোট ভাই,
প্রাণপনে টানে যে, ছাড়বে না কিছুতেই।
পায়নিসে কখনই, হারানোর এ্যাত ভয়,
কাদাতে মাখামাখি, ভুতেরই পরাজয়।
মা দ্যাখে এল কে রে, দুইটা ছোট ভুত,
পাঠালাম টিপটপ, ঘটনা তো অদ্ভুদ!
কিল, চড়, থাপ্পর, পিঠে পড়ে ধুপ ধাপ্,
ধোলাইয়ে মন ভার, ছোটু তুই বেঁচে থাক।
===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম
টেক্সটাইল মিল সেটা, শহরের বাইরে।
মিল কারখানাটার, এলাকা আলাদা,
আবাসিক সুন্দর, আজ হবে সে কথা।
ছোটবেলা একদিন, দুপুরের পরেতে,
ফুলবাবু দুইভাই, বের হল বেড়াতে।
বাসা দুই পেরুলেই, কিছু ইট সাজানো,
তার আঁড়ে ডোবা এক, কচুরিতে ভরানো।
সাথে ছিল সোহরাব, বন্ধু সে বড়টার,
আংগুল এগারোটা, দুই হাতে ছিল তার।
বেগুনি ফুল কিছু, কচুরির পানাতে,
নিতে মনে জাগে শখ, থামবে না মানাতে।
হাত বাড়িয়ে তোলে, ফুল বেশ কষ্টে,
হেলে পড়ে সামনে, পিছলানো ক্লিষ্টে।
ছোটটার বেশি লোভ, দাদা নেব ঐটা,
পারবোনা আনতে, দেখ্ কত দুরে তা।
এইবার ছোটটা, নিজেরই উদ্যোগ
ঢালু পাড়ে পিচ্ছিল, নেমে দেয় মনোযোগ।
হড়কালো পা যে তার, পিচ্ছিল পাড়ে ঐ,
সুড়ুৎ আঃ, ঝপ্পাস, দাদা ধর্, গেলি কৈ।
এক হাত ধরে বড়, এক হাত সোহরাব,
উপরের পানে টানে, হয় না তো কোন লাভ।
সোহরাব পেল ভয়, নির্ঘাৎ টানে ভুত,
দৌড়িয়ে পালালো, দাদাটার ধুকপুক।
ছাড়তে কি সে পারে, আদরের ছোট ভাই,
প্রাণপনে টানে যে, ছাড়বে না কিছুতেই।
পায়নিসে কখনই, হারানোর এ্যাত ভয়,
কাদাতে মাখামাখি, ভুতেরই পরাজয়।
মা দ্যাখে এল কে রে, দুইটা ছোট ভুত,
পাঠালাম টিপটপ, ঘটনা তো অদ্ভুদ!
কিল, চড়, থাপ্পর, পিঠে পড়ে ধুপ ধাপ্,
ধোলাইয়ে মন ভার, ছোটু তুই বেঁচে থাক।
===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন