শিশুতোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিশুতোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৯ জুন, ২০১৪

দৃশ্যপট: নদী আর মানুষ

লাউ কদু কুমড়া, খোল ভরা নাওরে,
হাটবার ধরতে, কষে তরী বাওরে।
চ্যাং ব্যাঙ ফ্যাল ওরে, পাবদাটা রাখ ঐ,
শুটকিটা কাটে কেরে? সেই নাও সাদা ছই।

এঁকে বেঁকে ঢেউ কাটে, নাও বায় জোরসে,
গাঙ পাড় কাদাময়, বাবু চিৎ পড়ছে।
ঘুরে ঘুরে উড়ে ঐ, সাদা সাদা গাঙচিল,
পিচ্চিটা পাড় থেকে, নৌকায় মারে ঢিল।

ডুব দিয়ে ধরে মাছ, হাঁস পানকৌড়ি,
খায় দাদী ফোকলা, পান ছ্যাঁচা মৌরি।
জর্দার তেষ্টায়, বুড়া খোঁজে কৌটা,
নাইওরে যায় বুঝি, ও পাড়ার বৌটা।

উত্তাল উঠে ঢেউ, পথে নাকি গাঙ্গে,
এলো চুলে হেঁটে যায়, শাড়ি পরা ঢঙ্গে!
সাঁতারের পাল্লায়, ছেলেদের কোলাহল,
আঁড়ে দেখে খোকাহারা, মা'র চোখ টলমল।

==
এটা থেকে অনুপ্রাণিত।

সোমবার, ২ জুন, ২০১৪

ইন্টারন্যাশনাল ... ...

জাপানের টয়োটা, স্যামসাং কোরিয়া,
আকুপাংচারে গেল, হংকং মরিয়া।
তাতী বাড়ি বঙ্গে, গার্মেন্ট মসলিন,
সুইস চকোলেট আর, পনিরটা মসৃন।

সন্ত্রাসে ইউএস, সেখানেই বন্দুক,
বার্মায় গেলে পরে, গাঁজা খেয়ে খুব সুখ।
যত বেশি ইতালীয়, গ্যাঞ্জাম ততোধিক,
সাগরের গর্জনে, ডাচ হাসে ফিক ফিক।

ইউকে'র লেখাপড়া, ব্রিটিশরা হারামী,
লুতুপুতু বাবুগণ, করে যায় গোলামী।
পর্তুরা করেছিল, মারামারি সাগরে,
জার্মান মেশিনে, গিয়েছিলো সমরে।

ফরাসীর ভালবাসা, কঙ্গোর হীরাতে,
নেপালের শেরপা, হিমালয় চূড়াতে।
অসভ্য আরবে, মেয়ে মারে পাকিরা,
ফুটবল ব্রাজিলে, চেয়ে দেখে বাকীরা।

===
ইহা যদি পাঠ্যপুস্তকের কোনো ছড়া হইতো তবে পরীক্ষায় প্রশ্ন আসিতো: সমূদ্র গর্জনে ডাচদের দন্ত বিকশিত হাসির রহস্য সংক্ষেপে বর্ণনা কর ...

সোমবার, ১৯ মে, ২০১৪

কথাবার্তা সাবধানে ... ...

"ছানাবড়া চোখ" শুনে পিচ্চিটা তাকালো,
বুঝে নাকি না বুঝে ও মাথাখানা ঝাঁকালো ...
মনে মনে শঙ্কায় ভাবলাম লে ঠেলা,
ভীমরুল জিজ্ঞাসা, থামবেনা এ বেলা।

বড়া কী? ছানা কী? চোখ হলো কানা কি?
কানা মানা জানা নাই? ছানা কি গো গাওয়া ঘি?
সুযোগের সন্ধানে, যেতে চাই সটকে,
গলা ছাড়্ বিটকেল! থাকিসনা লটকে।

আইসক্রিম গলা নাকি? যাবে গলে গরমে?
বিটকেলে ইট কই? খিল্ খিল্ চরমে।
চুপচাপ পড়ে থাকি, ঝিম মেরে মটকা,
রক্ষা কি আছে তায়, খো‌কা রাম ফটকা!

বানানে হয়রান

বর্ষার ধারাপাতে নামে নাকি বিষ্টি,
কুড়ি নাকি গরল তা, শুনে ভাবি মিষ্টি।
শুনেছি ও বিষখানা, জলে নাকি গলে না,
ভেজালের জয়কারে, খেলে কেউ টলে না।

==
ব্যাখ্যা:
বেশ কিছু জায়গায় বৃষ্টিকে আদর করে বিষ্টি লেখে দেখে মাঝে মাঝে সেটা কোন শব্দের টুইস্ট সেটা চিন্তা করে ধাক্কা খেতে হয়। কাছাকাছি আরও অনেক শব্দ আছে যাদেরকে অপভ্রংশে বিষ্টি বলা যেতে পারে। যেমন:  বিষ্ঠা (পয়ঃবর্জ্য), বিশ (twenty), বিষ (গরল, বিষাক্ত দ্রব্য), বিস্ট (beast, জানোয়ার - নিষ্ঠুরতা বা গোয়ার্তূমী অর্থেও)।

মঙ্গলবার, ৬ মে, ২০১৪

বোকা বকা

বাজ পড়েছে রাতের বেলা,
বললো যবে খোকা,
গেলেন রেগে মজনু মিয়া,
"রে বদমাশ বোকা"!

জানিস নে তুই শব্দে বাজের,
ঘুম হয় না মোর,
ডাকলি না ক্যান? জেনেও সেটা,
সাহস কত তোর!

গেলাম বেঁচে স্বস্তি ভেবে,
ফু দেয় নিজ বুকে,
এবার তবে একটু ঘুমাই,
দিনের বেলায় সুখে!

সোমবার, ৩১ মার্চ, ২০১৪

জগাখিচুড়ি

অসার লেখা ফালতু বাত,
করছি হেথায় দিনকে রাত;
ভর্তা গাজর, শুটকি ঝাল,‌‌
হালুয়া মূলা, কলার ছাল।

মরিচ পোড়া কদবেলে,
কোপ্তা রসুন তেলতেলে!
তালমিছরি বিট লবন,
মাছের তেলে বাটারবন।

ঝোল খিচুড়ি, শুকনা দই,
মটর দানা, চিড়ার খই;
কাউন ম‌োয়া, তেঁতুল চাট্,
লাউয়ের বিচি, কচুর ডাঁট।

মিষ্টি বড়ই, পাকনা বেল,
চিমটি খানেক তিলের তেল;
পাপড় ভাজা, চটপটি,
মুরগী গুড়ের লটপটি।

চূণের পানি দুই ফোঁটা,
এলাচ, চিনি, পান বোঁটা;
এদের সাথে আমায় দিস,
ময়না পাখি, লইট্যা ফিশ।

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০১৪

খুকির সকাল

সাত সকালে চড়ুই পাখি, কিচির মিচির ডাকে,
ওঠ্ মা-মনি, পাঠশালা যা, খুকির বাবা হাঁকে।
ঘুম ঘুমেতে গড়ান দিয়ে, ঝামটা মারে মুখ,
উঠবো না না, ধ্যাত্তারিকা, ঘুমের মাঝে সুখ!

যাওতো তুমি! ইশ্কুলেতে আর যাবোনা আমি,
ওঠ্ এখনি, হাতমুখ ধোও, আর নয় শয়তানি।
চাওনা কেন সেথায় যেতে, খাও কি বকা রোজ?
আজই গিয়ে মিসের কাছে, নিচ্ছি আমি খোঁজ।

আমিই যাব তোমার ক্লাশে, সেটাই কি গো চাও?
শিখবো লেখা, ছবি আঁকা, টিফিন আমায় দাও।
এই না শুনে, উঠলো খুকি, রেডি হওয়ার তাড়া,
ভিষন মজার ইশ্কুল তাঁর, করবে না হাতছাড়া।

শনিবার, ২৩ মার্চ, ২০১৩

হুমকিমাইসিন (ভেন্টিবায়োটিক-২)

এই এলাকায় আছে কিছু, ভুত জগতের চর,
কল্লাগুলো তিনকোনা আর, লম্বা তাদের ধর।
হেথার কথা ভুতের কানে, লাগানোই যে কাজ,
ধরতে তাদের এইখানেতে, ফাঁদ পেতেছি আজ।

পড়লে ধরা, ধরবো চেপে, কাঁথা চেপার কৌশলে,
হাড্ডি বদের! কানপড়া দাও? ভাগ ব্যাটা তোর সব ফেলে!
আবার যদি, দেখি তোদের, এ পাড়ার এই তল্লাটে,
ধরবো আবার, ছাড়বো নাতো, মারবো তোর ঐ কল্লাতে।

ভুত ব্যাটাকে, যা বলে দে, পারলে আসুক নিজ রূপে,
দেখাক তাদের কুশ্রী বদন, করবে বমি সব লোকে।
যা হবার ঐ প্রথম দিনেই, ভয় পাবে না এর পরে,
বন্ধু বেশে থাকলে তো বেশ, নাইলে ধোলাই পিঠজুড়ে।

===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম

শুক্রবার, ২২ মার্চ, ২০১৩

ভেন্টিবায়োটিক (ভুতের জন্য)

বয়েমেতে ভুত পুরে সিন্দুকে রাখো
দুষ্টামি, ভুতরামি আর হবে নাকো।
ভুত নাকি রাস্তায় গান গেয়ে ডাকে,
প্যান্ট ভিজে ভীতুটার, ঠক ঠক কাঁপে।

কানে গুজ হেডফোন গান ছাড় জোরে,
তারপর হাঁটা দাও পাকা রোড ধরে।
চিল্লিয়ে হয়রান, ভুত ফ্যা ফ্যা ঘোরে,
হেডফোনে ভলিউম, সাউন্ড ব্যারিয়ারে।

ভুত নাকি নেচে নেচে, আসে ভয় দেখাতে,
এর সমাধান যেটা, একটু তা ক্ষেপাটে।
দেখ দেখ বেশি করে হলে গিয়ে সিনেমা,
নাচ গান ভাড়ামি, থাকবেনা দামামা।

নায়িকার নাচাকুদা দেখ যদি দুচোখে,
ভুত কিগো পারবে ভড়কাতে এযুগে?
খাঁদা বোঁচা সখিদের নাচগুলো সব হট,
ভুত নাচে পারবে কি? চাকরিই হবে নট।

তারপরও যদি ভুত জোর করে নেচে যায়,
বলে দিও তুমি ঐ সিনেমার কেউ নয়।
চান্স যদি চায় নিতে সখি কিবা নায়িকার,
ওখানেতে গিয়ে যেন গড়ে নেয় ক্যারিয়ার।


===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম