মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

স্মৃতিচারণ – ০৪

ছড়াবাজ পড়েছিলো, লুঙ্গিটা সেই দিন,
নয়া নয়া বলে তাই, সামলাতে সঙ্গীন।
শয়তান সোহরাব, হ্যাঁচকা মারে টান,
ইজ্জত ফালুদা, ক্ষ্যাপে ছড়ু সেইরাম।

এক দৌড়, ঘরে এসে, হাফ প্যান্ট পড়লো,
পাকঘরে সাঁৎ করে, বটি হাতে বেরোলো।
কোপাবে যে আজ ওরে, সোহরাব বজ্জাত,
দিতে হবে বদমাশে, সেরকম যে জবাব।

দেখে খুনে ছড়াবাজে, অগ্নি মূর্তি,
দৌড়ায় জান হাতে, উড়ে যায় ফুর্তি।
মা সেটা দেখে ফেলে, বটি নিয়ে গেল কৈ?
দৌড়িয়ে বাইরে, হাঁক ডাক হৈ চৈ।

গার্ডটাই ছুটে আসে, ধরতে যে পিছু নেয়,
পারে না যে ধরতে, কিছুদুর দৌড়ায়।
সোহরাব বহুদুর, বাঁচা বাঁচা মোরে বাপ,
ছড়ুটাও ফিরলো, কমেছে তারও রাগ।


===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন