বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫

ব্যাকডেটেড


হিজিবিজি সময়ে, ভেরি বিজি সকলে,
আয়োজনে জোৎস্না, তাই যায় বিফলে।

গাড়ি চড়ে বড় বাবু, লেখা পড়া কবে শেষ,
জানালায় চোখ নাই, অবিরত ফোনে বেশ!

ঘর কোণে আরামে, আলাপের চাইল-ডাইল,
গোলামীর ফোন বাজে, মিটিংএ ডাকে কাইল।

পার্ক-বন নদী-লেক, গেল নাকি ঘুরবে,
সেলফির ক্রেজ ভিড়ে, শিরে খুন চড়বে।

চিৎকার বিপদের, হেল্প হেল্প বলে কে?
মরুকগে করি ক্লিক, ফেসবুকে তুলে দে।

এলিয়েন হয়ে ভাবি, এলাম রে এ কোথা!
পুরাতন বোধ সবি, ঝেড়ে বাঁচ্ হে বোকা।

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

ভালবাঁশে ভালবাসা

কাঁচা হলে ফাঁটাফাঁটি,পাকা হলে হয় যুৎ,
শক্ত ও বাঁধনেতে, ভাল বাসা নাই খুঁত।

ভুল বুঝে যেও নাকো, ভালবাসা জারি থাক,
জেনে রেখো সখা ওগো, বাঁশ নিয়ে এ আলাপ।

জীবনের পদে পদে, বাঁশ নিয়ে করি বাস,
জানাবার আগ্রহে, আকুপাকু হাঁসফাঁস।

ঐ সেদিনের কাজলা দিদি, সঙ্গে ছিল বাঁশবাগান,
ইদানিং ঐ কেল্লাবাঁশের, ছাগের লাদি খুব বিলান।

লেখাপড়ার শক্ত বাঁশে, জীবন যাপন হয় তিতা,
সফলতায় বাঁশ হজমে, মিষ্টি খাওয়ায় কার পিতা।

কাঁচা বাঁশে প্রেমের ঘুণে, ফিউচার হয় ফকফকা,
পাঁকা বাঁশের ইটিশ পিটিশ, পরকীয়ায় সব ধোকা!

বাঁশের চাটাই, বাঁশ খাটিয়া, রওনা হলেন কোনখানে,
জীবন শেষেও সব বাঁশময়, বাঁশ হৃদয়ে প্রেম আনে।

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫

ভালোর রকমফের

অনেক ভালোর রকমফেরে, ওলটপালট চিন্তা,
ভাবতে বসে চুল্কে মাথা, কাটলো যে এই দিনটা।

যাচ্ছে ভালো চোর চোট্টার, বাকবাকুম ঐ চামার,
ভেজালেতে লাল কারবার, কী এসে যায় আমার!

বস এসে খুব বললে হেসে, হবেই ভালো সবার,
আশার বেলুন চুপসে দেখি, হচ্ছে এ কী! ভাগাড়!

অকর্মা আর চোর-চোট্টায়, উপচে তেলের ভান্ড,
অয়েল ম্যাসাজ চলছে জোরে, দেখছি বসে কান্ড!

হচ্ছে ভালো সত্যিই তো, এই আকালের যুগে,
ডান্ডা ছাড়াই ঠান্ডা করা, অসম্মানে ভুগে!

চামচিকাদের লাত্থি খেয়ে, ভালই যদি হয়,
কাদায় নেমে যুদ্ধ করা, কম্ম মোদের নয়।

ভালোর ভারে ঘুরছে মাথা, নাইকো ভালোর শেষ,
ভাগতে হবে সব গুটিয়ে, এটাও ভালো বেশ।

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫

লাইনে আনুন

আ্যাই গলু সল না, ঐদিকে চল না,
শিং দিয়ে ঢুশ-টুশ, মারিসনা ভাই;
যেন খুব শরমে, গলা স্বর নরমে,
গরুগুলো বেয়াড়া, শোনেনা ত‌ো ছাই!

সপাসপ বেত হাতে, এই নিয়ে চল সাথে,
মহিষ বা গাধা-গরু, লাইনেতে থাকে ...
দুনিয়ার ধারা এটা, শক্ততে সোজা হাঁটা,
নরমের জম সবি -- যেন মনে থাকে!

দে না বাঁশ ধরে ধরে, রিকুয়েস্ট খ্যাতা পুড়ে,
গদাম দে পশ্চাতে, প্যাঁচায় যে ত্যানা ...
বিচারটা ন্যায় হলে, চারিদিকে সোনা ফলে,
আর নয় ভদ্রতা, নয় আলোচনা!

বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫

হিজিবিজি হাম্বাজীবি

ফাঁকা মাঠে ছাড়া ইচ্ছামত,
ছক্কা পাঞ্জা মেরে,
সেদিনের সেই নেংটিগুলো,
উঠেছেন বেড়ে ধেড়ে!

পকেট ভরা নেংটি নিয়ে,
ঘুরলাম কতকাল,
কোনোদিন কোনো ক্যাচালে যাইনি,
মারিনিকো কোনো ফাল;

তবুও যদি কুটুস করে,
কখনো কামড়ে দেই,
রাজা-উজিরেও উল্টাবে তবে,
হারিয়ে চাপার খেই।

চুপচাপ দেখি বসিয়া আড়ালে,
বোম-ভোলানাথ হয়ে,
মাত্রা ছাড়ালে ভেবোনাকো চাঁদু,
চিরকাল যাব সয়ে।

সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫

প্রবাদ ভুল হলে

কুতকুতে কয়লায়, ধুয়ে সব ময়লায়,
আজ আহা ফটফটে, ফিট-ফাট বাবু ...
ঝকমকে স্মার্ট গাই, স্যূট-বুট সাদা টাই,
কয়লাকে আজ দেখে, প্রবাদটা কাবু!

পুরাতন দুরে যাক, একালের ওস্তাদ,
ধবধবে ক্লিন দেখে, উছলায় সুখে ...
কয়লার সাথে মিশে, যন্ত্রনা নয় বিষে,
রাজি নয় সন্দেহে, খৈ ফোটা মুখে।

প্রবাদটা হলে ভুল, কিছু নয় ভণ্ডুল,
তানাহলে দেখা ফের, ধরা খাওয়া দল,
বার বার ঠেকে শেখা, বোকা সাজা তাই সখা,
সিঁদুরে ও মেঘ দেখে, কী যে করি বল?

বুধবার, ১৪ জানুয়ারি, ২০১৫

রূপকথার বিপ্লব

রূপকথার ঐ দেশে,
রাতটি হলে পরে,
মানুষ দিয়ে আসতো তারা, ক্ষোক্কসেরই তরে।

ভেট যদি না পেতো,
তখন ইচ্ছামত,
মারতো যাকেই দেখতো পথে, চিবিয়ে মুণ্ডু খেতো।

চারদিকে আজ ভয়,
কখন কী যে হয়,
কার গায়েতে লাগবে আগুন, পুড়বে জীবন ক্ষয়!

দেশজুড়ে রাক্ষসে,
ভীষণ আক্রোশে,
মারছে আদম যখন তখন, যুক্তিবিহীন ত্রাসে।

লাগবেই যদি লাশ,
ঠিকুজিটা বলে যাস,
নিজ খরচে করবো সেথায়, আগুনের সন্ত্রাস।

তোর ঠিকুজির তলে,
পেট্রোল ঢেলে জ্বেলে,
জনগণ ছাড়া জমাবো তোদের, বিপ্লব হেসে খেলে।

শুক্রবার, ২ জানুয়ারি, ২০১৫

নয়া বছর স্বাগতম

নতুন বছর পাগলা ঘোড়া,
বাড়বে সকল দাম,
পিষ্ট আবার আম জনতা,
গরীব হওয়া কাম।

উঠবে বেড়ে চামচা নেতা,
আর ঠগীদের দল,
সব হারাবে বেকুব বোকা, 
লোভ করারই ফল।

বাঁধবে আশায় বুক সকলে,
সুদিন বুঝি হবে,
কাজ না করে খুব কামানো?!
খুলবে এ চোখ কবে?

মরবে কলু, মরবে বলদ,
রক্তচোষা মশা,
শূণ্য মেধায়, ফলতো ভাল,
বুদ্ধি হিসাব কষা।

সব রাবিশে ভর্তি মালে,
কিছুই বোঝেন নারে,
হাজার কোটি লৈয়া হাপিস,
আবার হতেও পারে।

এই বছরে লক্ষ্য যে ঠিক,
গড়বো ঠগের দল,
একসাথেতে লুটবো হেসে,
খুঁজবো মামা চল।

==
ফুটনোট:
১। নতুন পে-স্কেলে যথারীতি মূদ্রাস্ফীতি ঘটাবে। কিন্তু আমার বেতন তো আর সেই হিসেবে বাড়বে না ... সুতরাং ... ... কোড রেড, মে-ডে মে-ডে
২। কাম-কাজ ছাড়াই টাকা কামানো যায় -- জ্বী, আমাগো বেশিরভাগ শেয়ার বেবসায়ী এই ধরণের মানসিকতার বেকুব (সরি ফর দা হার্ড ওয়র্ড); আবার তাঁদের ধরা খাওনের টাইম আসন্ন
২-১। যথারীতি আমাদের অর্থের মাথা এইসব কিচ্ছু বুঝবেন না; বেকুবরা ধরা খাবে, আর তার দায় তিনি নিবেনই বা কেন!
৩। গেল বছর বেশ ভাল রকম ব্যাংক-লুট, পুকুর-চুরি ঘটেছে। এবছর নিশ্চয়ই লুট করার আরো উন্নততর ভার্সন পাবো।
৪। মেধার বন্যায় ভেসে যাচ্ছে দেশ; খরার মত বন্যাও খ্রাপ জিনিষ।
৫। মূদ্রাস্ফীতির বাজারে চুরি ডাকাতি করা ছাড়া টিকে থাকা যাবে কি না এই চিন্তায় অস্থির ... ...
৬। সবাইকে নয়া বছরের চিন্তায় অস্থির শুভেচ্ছা ... ...

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

ছাগ চিকিৎসা

ছাগ প্যাঁদানোর কায়দাটা কি,
ধরেই দিবো ফাঁসি?
হতেও পারে এর চে ভালো,
গা জ্বালানো হাসি wink

কাঁঠাল পাতা লুকিয়ে রেখে,
হয় না কোনো লাভ,
পাঠায় কি না খায় জানো কি,
সব খাওয়া স্বভাব।

নাপাক দেশের সব খবরেই,
ছোটায় ল্যাদার বান,
মারলো শিশু, দানব পশু,
মোসাদ নিলো কান।

দেখলে নারী দাঁড়ায় সটান,
তলপেটে সুড়সুড়ি,
মা-বোনকে ভুলছে তখন,
কল্পনা হুরপরী!

তিনঠ্যাঙাটার স্বভাব পেলে,
ভন্ড ছদ্মবেশী,
তালগাছটার দখল নিতে,
বুঝেন সবার বেশি।

বিনোদনের ছাগশিশুদের,
হয় না দেখে রাগ,
বুদ্ধি প্রতিবন্ধী যেন,
গদাম নিয়ে ভাগ।

====
https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/10407722_1523497197936242_5530807826914333307_n.jpg?oh=82df7e80f8234e4e0f79ded4e6aabb2b&oe=5545A49C
ছবিটা কি লাগছে চাঁদু,
ভীষন বিভৎস,
কাইট্যা দিলে হামলে পড়ে,
খাইবা না বৎস?

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪

বিজয় দিবস ২০১৪

বিজয়? সেটা সত্য ছিল, নয়কো মনের ভুল,
সবাই মিলে উপড়ে ফেলা, অশান্তির ঐ মূল।
আজ হাহাকার নয়কো আবার, দেখছি বিজয় ফের,
দুষ্টু ছাগল আর রাজাকার, ধরছি দিয়ে ঘের।
হউক সে দেরী, ঝুলবে তবু, শপথ নিয়ে বলি,
লক্ষ শহীদ, স্বপ্ন তাঁদের, আর রবেনা কলি।
হায়না-শকুন, দেই ভাগিয়ে, মরুক গিয়ে দুরে,
আগলে রাখি, স্বদেশ প্রিয়, ভরুক হৃদয় সুরে।
আয়রে সবে, কাঁধ মিলিয়ে, বানাই সেরা দেশ,
ফের সকলে, থাকবো সুখে, অপেক্ষা হোক শেষ।


---
সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। ১৬-ডিসেম্বর-২০১৪

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪

ফোরামটা ইদানিং ... ... ডিসেম্বর ২০১৪

বংগদেশের ছাগল নাকি বিশ্বে সেরা বেশ,
এই ফোরামে তাই বুঝি পাই, ব্যা-ব্যা লাদির রেশ ... ...
ভন্ডামীর ঐ আইনি ধারা, জামায় লাগায় নাম,
বোটকা লাদি গন্ধে ফোরাম, যায় বুঝি মোর প্রাণ।  hairpull

নাকটা চেপে ভাগলো সবে, সর্দি রোগী ভাবে,
হৈলো কিতা এই ফোরামে, কোথায় গ্যালো সবে?!
ও মডুগো, ও ভাইজান, খাইলো ছাগে ফুল,
খুটায় দড়ি না ধরালে, ফোরামটা ভন্ডুল।  isee

====
প্রাসঙ্গিক খবর: ব্ল্যাক বেঙ্গল বিশ্বের সেরা - প্রথমালু
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvi42z77NDfbxj5zX9CRZcqU7-u9iADcayB5YesluBCbzB8brW_xVdM0ff3l6I-OVNtb87v-YQsyrKMYMmZYo6UBc3Hyr3kU4Bvfkyr8EnjpdicDwLB__2XRQX2XMisHJN_EM1S4JJAyQ/s1600/bengali+funny+photos++(25).jpg
http://www.cityfarmer.info/wp-content/uploads/2013/10/Dak4.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-LnfgX8OjPczA5BanRyb_rlZSx5lvNga-skfJ_zO_-To8tSfbCLsC4LKeyIR5T1OTPqWOIbbKNiT2RVVr7hQ9wjZeU9n4TejjPn-Wv_W5sc3KvEaoWGUpcP2xLmmhjdxyURXTFpgwF8xi/s1600/PICT3672.JPG

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪

অরুণ অবসানে জোৎস্না

বধু বসে লাজে রাঙা, মুখে ঢাকা ঘোমটা,
এল বুঝি মধুক্ষণ, কাঁপে দুরু মনটা।
অবশেষে হল শেষ, ঠোঁটে হাসি মনে খই,
আয় কাছে মন খুলে, দুইখানা কথা কই।

যত খুশি, বাহাদুরি, করে যাও কতকাল,
হলে কিছু পুরাতন, দেখে নিও কত ঝাল!
পেট-মন-চোখ সবি, জ্বলে যাবে অনলে,
চিন্তারা লাইনছাড়া, খুঁজে সুখ পটলে!

হতে পারে উল্টা ও, সুখ ভুড়ি মনে ওম,
প্রতিবেশী ঈর্ষায়, জ্বলে বুধ, রবি-সোম।
রাঙা ফের জগতটা, জোর ছোটা শিখরে,
এমনই হোক সখা, আলোময় ও ঘরে।।

===
-- উৎসর্গ প্রিয় অরুণ কে;
-- কিঞ্চিত ব্যাখ্যা:
জীবিত = অরুণ = সূর্য = জলন্ত, দূর্বিনীত
বিবাহিত = জোৎস্না = প্রতিফলিত আলোর মত স্নিগ্ধ
 

বুধবার, ২২ অক্টোবর, ২০১৪

বিদায়ের অভিমান

একদম যাচ্ছি যে চলে আজ বাড়ি,
সুযোগ আর পাবি নাকো দিতে কোনো ঝাড়ি।
ভালবাসা স্মৃতিগুলো যদি মনে পড়ে,
ভেসে যাবে কিছু পরে, আঘাতের ঝড়ে।

খুঁজে খুঁজে এর পরে যদি কিছু পাস,
বেঁধে রাখ বাহুডোরে দুরে রেখে বাঁশ।
হয়তোবা উঁকি দিয়ে মাঝে যাব দেখে,
লোক বদলের মাঝে যদি কিছু শেখে ...

কভু যদি ভুলে দিস মোর জুতা পায়,
বুঝবি কী যন্ত্রণা জমা আছে তায় ...
অবুঝের ত্যাড়া ঘাড়ে বুঝেছিলি যা,
দেখে নিস কত ব্যথা দিয়েছিলো তা।

রবিবার, ৫ অক্টোবর, ২০১৪

হাটুরে জ্যামে বিদগ্ধ পংক্তিমালা

১।
খলবলিয়ে হাসছে দেখি, গোস্ত খাওয়ার দল,
ছাগল গরু কাটবে সবে, সবই ত্যাগের ছল।
বন্যা খুশির উপচে পড়ে, পশুর অবোধ কান্না,
রক্ত প্লাবন মধুর নাকি, চড়বে হাঁড়ির রান্না।

২।
রাস্তাটা ভরে গেছে গরু আর ছাগলে,
জ্যামে শান্তির বায়ু - কয় কোন পাগলে?

৩।
মেইন রাস্তায় পশুর হাটে,
নাইওর গেছে শৃংখলা,
যেমন ইচ্ছা যেথায় খুশি,
সভ্যতারে কাঁচকলা।

৪।
জুম্মা-দুপুর রাস্তা বন্,
লোকদেখানি মোল্লা,
কৈতে গেলে নামায় দিবো,
এক কোপে মোর কল্লা!

থাকুক জ্যামে আটকে সবাই,
হোক রোগী কি শিশু,
ধর্ম-বর্ম ভীষন ঝাঁঝের,
বলার আছে কিসু?!

৫।
ট্যাকের গরম বিরাট পশু,
ত্যাগের কি গো ছিরি,
এক দিনেতে হইলো প্রিয়,
গাঞ্জা নাকি ফিরি!

৬। ( রিপিট + কপি )
মনের পশুরে কর জবাই,
বাঁচে পশু, বাঁচে সবাই।

শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪

হাবিজাবি

কিডা কিডা কবে জানি কিতা কতা কৈছে,
ইংরাজি গালাগালি, ম্যালা ভাব লৈছে ...
একবার বাটে পাই, চামে যদি মহাজন,
এমুনই সাইজ দিমু, রবে মনে আজীবন।

ফুটফাট ইংরাজি ঝাড়ে যবে আক্কাস,
ইসমাট ভাবে নিজে, লাগে নাকি ঝাক্কাস ...
আঁধারেও সানগ্লাস চোখ থেকে নড়ে না,
গরমেও সুট-টাই, গাধা গাছে ধরে না!

আপঝাপ চাপা ঝেড়ে মাঝে সাঝে ধরা খায়,
প্যান্টের খোলা চেন, সবে দেখে হাসে তায়!
ঝোল-ডাল-ভাত খাবে চাইনিজ কাঠিতে,
ঝড়ো হাওয়া স্ট্যান্ড ফ্যানে পরচুলা মাটিতে!

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

ব্রাঞ্চ বিলাস

সিরকা পেঁয়াজ শশা,
ফুড শপেতে বসা,
ফুস্-পানি না লাচ্ছি?
বোরহানী আর কাচ্চি!

ডিম সাথে হাফ-চিকেন,
সাফ্-সুতরা কিচেন,
ঝোলের মাঝে চুল,
মাফ করা যায় ভুল?!

ফল, ফালুদা, জুস,
বিড়ির ধোঁয়া ফুস,
লালচে পানের পিক,
জর্দা ঘিলুর কিক্।

সবার শেষে বিল,
বিরাট রকম ছিল্ !  hairpull
খসলো ট্যাকের স্বাস্থ্য,
টিপস দেয়াতে ব্যস্ত।

==
ব্রাঞ্চ = ব্রেকফাস্ট + লাঞ্চ (সকালে নাস্তা না খেয়ে একবারে দুপুরের খাবার খাওয়া)

সোমবার, ২৫ আগস্ট, ২০১৪

ছড়াকাঠিন্য

হারিয়ে গেছে ছড়া,
মাথায় ছন্দ খরা,
ক্লান্তি বিষাদ কড়া,
খাচ্ছে পাঠক ধরা।

মনটা বলে কাঁদি,
লিখতে ছড়া যদি,
ছড়ায় বর্জ্য লাদি,
হাসবে নাতি-দাদি।

কেমন করে মন,
ফুড়ুৎ উচাটন,
বলছি ডেকে শোন,
খুঁজছি চতূষ্কোন।

করছে না তো ক্লিক,
বিরক্তি ধিক্ ধিক্,
মাথায় ঘড়ির টিক,
আকাশটা ঝিকমিক।

জোরসে মারি ঠ্যালা,
আজকে সারাবেলা,
বিষম নিনাদ খেলা ...
দেখবো কে কার চ্যালা!

শুক্রবার, ১ আগস্ট, ২০১৪

বাড়াবাড়ি'র দূঃখ

সবে মিলে রে রে করে, বলছে যে কমাতে,
সুন্দর বেড়ে ওঠা, জোর করে দমাতে ... ...
আরে বাবা, বাড়ুক না; তোমাদের ক্ষতি কী?
দাবী-দাওয়া, হুমকীটা; দেবে নাকো যতি কি?

বেড়ে বেড়ে আকাশটা, ছুঁলে কী বা এসে যায়,
অসুবিধা নাই তব, নিশ্চয়ই দেবে সায়!
প্রতিদিন এক গান, রেকর্ডটা ভাঙ্গা এক,
আগে বেড়ে কেউ কবে, করেছে কি কামব্যাক?

কান পোঁকা হাঁসফাঁস, আর কত শোনা যায়,
জানো যদি উপায়টা, বলে যাও আমা তায়।
এইবার পিছু টান! হও কেন ভাগারাম?
বাড়াবাড়ি কমানোর, দিয়ে যাও সামাধান।

শুক্রবার, ১১ জুলাই, ২০১৪

সংযম

সদা ভাবে, কি যে খাবে, সারাদিন রাঁধে,
লোল ঝরে, ক্ষুধা স্মরে, মন রাঙা স্বাদে।
খাওয়া নাই, ফাঁকি তাই, কাজে কামে ঢিলা,
ভাবি তাই, কোথা যাই, মেজাজটা বিলা!

চেটে খায়, সন্ধ্যায়, আলিশান ভোজ,
ভাজা খায়, মজা পায়, হালিমটা রোজ।
ভুড়ি গোল, খেয়ে ঢোল, তবু রোল চায়,
ভূণা শোল, ঢিলা ঝোল, সাথে ঘোল খায়।

হরদম, সংযম, করে বুড়ো-খোকা,
করে ঢং, রেগে টং, বাজারেতে ধোকা!
বেশি দাম, হয়রাণ, তবু কেনা চাই,
এর নামই, সংযমী, মনে রাখা চাই!

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪

বৃষ্টি

আঁধার কালো, অনেক ভালো, দিনের বেলায় রাত যেন,
নামবে ধারা, বাঁধন হারা, টাপুর টুপুর গান শোনো।

জানলা খুলে, কাজটা ভুলে, তাকিয়ে দেখি ঐ ঝরা,
থাকনা থেমে, ক্লান্তি ঘেমে, ভিজুক খাঁ খাঁ মন খরা।

তা-থৈ নাচে, সতেজ বাঁচে, মনমরা নয় মনকলি,
খানিক ক্ষণে, উদাস মনে, ভুলুক মনের ক্লেদ-কালি।

কড়াৎ বাজে, মনের মাঝে, জাগ্ শিহরন ভয় লাগা,
উত্তেজনায়, আমোদ বাঁচায়, অচিন ঘোরে ফের জাগা।