বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

ব্রাঞ্চ বিলাস

সিরকা পেঁয়াজ শশা,
ফুড শপেতে বসা,
ফুস্-পানি না লাচ্ছি?
বোরহানী আর কাচ্চি!

ডিম সাথে হাফ-চিকেন,
সাফ্-সুতরা কিচেন,
ঝোলের মাঝে চুল,
মাফ করা যায় ভুল?!

ফল, ফালুদা, জুস,
বিড়ির ধোঁয়া ফুস,
লালচে পানের পিক,
জর্দা ঘিলুর কিক্।

সবার শেষে বিল,
বিরাট রকম ছিল্ !  hairpull
খসলো ট্যাকের স্বাস্থ্য,
টিপস দেয়াতে ব্যস্ত।

==
ব্রাঞ্চ = ব্রেকফাস্ট + লাঞ্চ (সকালে নাস্তা না খেয়ে একবারে দুপুরের খাবার খাওয়া)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন