বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪

বৃষ্টি

আঁধার কালো, অনেক ভালো, দিনের বেলায় রাত যেন,
নামবে ধারা, বাঁধন হারা, টাপুর টুপুর গান শোনো।

জানলা খুলে, কাজটা ভুলে, তাকিয়ে দেখি ঐ ঝরা,
থাকনা থেমে, ক্লান্তি ঘেমে, ভিজুক খাঁ খাঁ মন খরা।

তা-থৈ নাচে, সতেজ বাঁচে, মনমরা নয় মনকলি,
খানিক ক্ষণে, উদাস মনে, ভুলুক মনের ক্লেদ-কালি।

কড়াৎ বাজে, মনের মাঝে, জাগ্ শিহরন ভয় লাগা,
উত্তেজনায়, আমোদ বাঁচায়, অচিন ঘোরে ফের জাগা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন