১।
খলবলিয়ে হাসছে দেখি, গোস্ত খাওয়ার দল,
ছাগল গরু কাটবে সবে, সবই ত্যাগের ছল।
বন্যা খুশির উপচে পড়ে, পশুর অবোধ কান্না,
রক্ত প্লাবন মধুর নাকি, চড়বে হাঁড়ির রান্না।
২।
রাস্তাটা ভরে গেছে গরু আর ছাগলে,
জ্যামে শান্তির বায়ু - কয় কোন পাগলে?
৩।
মেইন রাস্তায় পশুর হাটে,
নাইওর গেছে শৃংখলা,
যেমন ইচ্ছা যেথায় খুশি,
সভ্যতারে কাঁচকলা।
৪।
জুম্মা-দুপুর রাস্তা বন্,
লোকদেখানি মোল্লা,
কৈতে গেলে নামায় দিবো,
এক কোপে মোর কল্লা!
থাকুক জ্যামে আটকে সবাই,
হোক রোগী কি শিশু,
ধর্ম-বর্ম ভীষন ঝাঁঝের,
বলার আছে কিসু?!
৫।
ট্যাকের গরম বিরাট পশু,
ত্যাগের কি গো ছিরি,
এক দিনেতে হইলো প্রিয়,
গাঞ্জা নাকি ফিরি!
৬। ( রিপিট + কপি )
মনের পশুরে কর জবাই,
বাঁচে পশু, বাঁচে সবাই।
খলবলিয়ে হাসছে দেখি, গোস্ত খাওয়ার দল,
ছাগল গরু কাটবে সবে, সবই ত্যাগের ছল।
বন্যা খুশির উপচে পড়ে, পশুর অবোধ কান্না,
রক্ত প্লাবন মধুর নাকি, চড়বে হাঁড়ির রান্না।
২।
রাস্তাটা ভরে গেছে গরু আর ছাগলে,
জ্যামে শান্তির বায়ু - কয় কোন পাগলে?
৩।
মেইন রাস্তায় পশুর হাটে,
নাইওর গেছে শৃংখলা,
যেমন ইচ্ছা যেথায় খুশি,
সভ্যতারে কাঁচকলা।
৪।
জুম্মা-দুপুর রাস্তা বন্,
লোকদেখানি মোল্লা,
কৈতে গেলে নামায় দিবো,
এক কোপে মোর কল্লা!
থাকুক জ্যামে আটকে সবাই,
হোক রোগী কি শিশু,
ধর্ম-বর্ম ভীষন ঝাঁঝের,
বলার আছে কিসু?!
৫।
ট্যাকের গরম বিরাট পশু,
ত্যাগের কি গো ছিরি,
এক দিনেতে হইলো প্রিয়,
গাঞ্জা নাকি ফিরি!
৬। ( রিপিট + কপি )
মনের পশুরে কর জবাই,
বাঁচে পশু, বাঁচে সবাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন