শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪

হাবিজাবি

কিডা কিডা কবে জানি কিতা কতা কৈছে,
ইংরাজি গালাগালি, ম্যালা ভাব লৈছে ...
একবার বাটে পাই, চামে যদি মহাজন,
এমুনই সাইজ দিমু, রবে মনে আজীবন।

ফুটফাট ইংরাজি ঝাড়ে যবে আক্কাস,
ইসমাট ভাবে নিজে, লাগে নাকি ঝাক্কাস ...
আঁধারেও সানগ্লাস চোখ থেকে নড়ে না,
গরমেও সুট-টাই, গাধা গাছে ধরে না!

আপঝাপ চাপা ঝেড়ে মাঝে সাঝে ধরা খায়,
প্যান্টের খোলা চেন, সবে দেখে হাসে তায়!
ঝোল-ডাল-ভাত খাবে চাইনিজ কাঠিতে,
ঝড়ো হাওয়া স্ট্যান্ড ফ্যানে পরচুলা মাটিতে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন