সোমবার, ২৫ আগস্ট, ২০১৪

ছড়াকাঠিন্য

হারিয়ে গেছে ছড়া,
মাথায় ছন্দ খরা,
ক্লান্তি বিষাদ কড়া,
খাচ্ছে পাঠক ধরা।

মনটা বলে কাঁদি,
লিখতে ছড়া যদি,
ছড়ায় বর্জ্য লাদি,
হাসবে নাতি-দাদি।

কেমন করে মন,
ফুড়ুৎ উচাটন,
বলছি ডেকে শোন,
খুঁজছি চতূষ্কোন।

করছে না তো ক্লিক,
বিরক্তি ধিক্ ধিক্,
মাথায় ঘড়ির টিক,
আকাশটা ঝিকমিক।

জোরসে মারি ঠ্যালা,
আজকে সারাবেলা,
বিষম নিনাদ খেলা ...
দেখবো কে কার চ্যালা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন