১।
সব বাঁধনই ছিড়লো যখন,
ছাড়লো যমের নাও,
পড়লো মনে তখন বুঝি,
ছোট্ট বেলার গাঁও।
২।
অনেক ঝড়ের পরে,
আসলে বোঝার সময়,
ছিঁড়লো মায়ার বাঁধন,
বিদায় নিলেন চুমোয়!
৩।
হাতটা খালি পকেট ফাঁকা,
দিচ্ছি যে তাই, গা-ঢাকা।
পাওনাদার ঐ ঘুরছে দেখ,
লুকিয়ে বসে কবতে লেখ।
৪।
কাঁদিস নারে অবুঝ পোলা,
পাসনে মোটেও কষ্ট,
কত রাণীই বাড়িয়ে দুহাত,
করতে জীবন নষ্ট।
(হাত বাড়িয়ে পড়বে ঝুলে,
বুঝবি কেমন চড়তে শুলে!)
৫।
আশায় আশায় থাকলে বসে,
হচ্ছে নাতো কিছু,
দাঁড়াও খাড়া শিরদাঁড়াতে,
নয়তো ঝুঁকে নিচু।
৬।
ইচ্ছে করে দেই যে ঘুটে,
সমাজ নামক যন্ত্র,
শান্তি সুখে উঠুক ভরে,
ছুঃ মন্তর মন্ত্র!
সব বাঁধনই ছিড়লো যখন,
ছাড়লো যমের নাও,
পড়লো মনে তখন বুঝি,
ছোট্ট বেলার গাঁও।
২।
অনেক ঝড়ের পরে,
আসলে বোঝার সময়,
ছিঁড়লো মায়ার বাঁধন,
বিদায় নিলেন চুমোয়!
৩।
হাতটা খালি পকেট ফাঁকা,
দিচ্ছি যে তাই, গা-ঢাকা।
পাওনাদার ঐ ঘুরছে দেখ,
লুকিয়ে বসে কবতে লেখ।
৪।
কাঁদিস নারে অবুঝ পোলা,
পাসনে মোটেও কষ্ট,
কত রাণীই বাড়িয়ে দুহাত,
করতে জীবন নষ্ট।
(হাত বাড়িয়ে পড়বে ঝুলে,
বুঝবি কেমন চড়তে শুলে!)
৫।
আশায় আশায় থাকলে বসে,
হচ্ছে নাতো কিছু,
দাঁড়াও খাড়া শিরদাঁড়াতে,
নয়তো ঝুঁকে নিচু।
৬।
ইচ্ছে করে দেই যে ঘুটে,
সমাজ নামক যন্ত্র,
শান্তি সুখে উঠুক ভরে,
ছুঃ মন্তর মন্ত্র!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন