মঙ্গলবার, ৬ মে, ২০১৪

বোকা বকা

বাজ পড়েছে রাতের বেলা,
বললো যবে খোকা,
গেলেন রেগে মজনু মিয়া,
"রে বদমাশ বোকা"!

জানিস নে তুই শব্দে বাজের,
ঘুম হয় না মোর,
ডাকলি না ক্যান? জেনেও সেটা,
সাহস কত তোর!

গেলাম বেঁচে স্বস্তি ভেবে,
ফু দেয় নিজ বুকে,
এবার তবে একটু ঘুমাই,
দিনের বেলায় সুখে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন