শনিবার, ১০ মে, ২০১৪

ছড়ানু - ০৪

১।
এই শহরে ইট-পাথরে,
বিরাট বন্দীশালা,
আকাশ-তারা, জোৎস্না চাঁদের,
নাইকো আলোকমালা।

২।
চুঁইয়ে পড়ে কষ্টগুলো,
আদর মাখা স্মৃতি,
গভীর ছোঁয়ায় মনকে ঝাঁকি,
হুতাশ বৃহস্পতি।

৩।
ছা গুলো আর থাকবে নাকো,
উড়বে পাখা মেলে,
শুনবে নাকো পিতার কথা,
আদর সোহাগ, কিলে!

৪।
সকাল বিকাল চারবেলাতে,
সব খাবারেই আলুর জয়,
কর্তা যদি হয় আলুবাজ,
গিন্নি মনে নিরেট ভয়।

৫।
অরুণ রাঙা, আজ উদাসীন,
দিচ্ছে নাতো সান্তনা,
"যেমন খুশি", শেষ হলো আজ,
আইবুড়োদা'র যন্ত্রণা।

==
শব্দার্থ:
হুতাশ [hutāśa] বি. হতাশা দুর্ভাবনা বা আতঙ্কের অভিব্যক্তি (হা হুতাশ করা)। [< সং. হতাশ]।
বৃহস্পতি [bṛhaspati] বি. 1 দেবগুরু; 2 মহাপণ্ডিত; 3 গ্রহবিশেষ; 4 সপ্তাহের বারবিশেষ। [সং. বৃহত্ + পতি]। একাদশ বৃহস্পতি 1 (জ্যোতিষ.) জাতকের রাশিচক্রের একাদশ কক্ষে বৃহস্পতি-গ্রহের অবস্হান; 2 (আল.) অত্যন্ত শুভ বা উন্নতির সময়। বুদ্ধিতে বৃহস্পতি অতি বুদ্ধিমান। বৃহস্পতিবারের বারবেলা বি. জ্যোতিষশাস্ত্রমতে বৃহস্পতিবারের যে সময়ে শুভকাজ নিষিদ্ধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন