লোকটা ডুবে কাজের চাপে,
ফুসফুসে তার নাই বাতাস,
আফসোসেরও সময়টা নাই,
বুক ভরে চায় একটু শ্বাস।
অভাব জ্ঞানের সাঁতার কাটা,
জীবনখানাই হয় মিছে,
ভাবছে বাঁচার চেষ্টা নিয়ে,
পালাবে এক দৌড়-খিঁচে।
দৈবগুণে হয়তো হঠাৎ,
ক্ষণিক ভাসা ঐ নীলে,
আনন্দে নেয় বুকভরা শ্বাস,
উড়ছে যেন গাঙচিলে।
অন্ধকারে থাকছে বলেই,
মূল্য বোঝা এই আলো,
মুক্ত সময় কতই গেছে,
ভাবছে বসে মুখ কালো।
আকাশ বিলাস পেছন ফেলে,
গ্রাস করে ফের সেই জলে,
থাকলো পরে স্মৃতির চাবুক,
সমূদ্র নীল সেই হুলে।
==
ব্যাখ্যা: কাজের চাপে একটু ছড়াবাজি কিংবা একটু ফেসবুক/ফোরাম/ব্লগ/পেপার খুলে দেখারও সময় পাওয়া যাচ্ছে না। সাঁতার না জানার ফলে নৌকা আরোহী পণ্ডিতের যেমন পুরা জীবনাই মিছে হয়ে যায়, তেমনি কাজের সমুদ্রে সাঁতার না জানাটাও একই রকম প্রাণঘাতী হয়ে উঠছে। হঠাৎ করেই হয়তো কাজ ভিলেনের চোখ ফাঁকি দিয়ে মুক্তির জানালায় একটু সময় কাটানো গেল। কর্মহীন অতীতে এরকম কতই ফ্রী সময় অবহেলায় কেটে গিয়েছে ভেবে আফসোস হয়; একটু ছুটি যে কত দামী সেটা এখন বুঝা যাচ্ছে। ছড়া/কবিতা লেখার এই ক্ষণিকের অবসরটুকু শেষ -- আবার সেই নীল বেদনাময় কাজের জঞ্জালে ডুবতে হবে। -- ছড়াবাজ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন