মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

বানভাসি

গণগণে এক তাপবাহ ঐ, পড়লো যবে ঘরে,
জমাট বাঁধা ঠান্ডা কঠিন, বরফ গলে ঝরে।
কলকলিয়ে ছুটলো জলের, আবেগ মাখা ঢেউ,
এমন ভীষণ বানভাসি কি, দেখছে কবে কেউ?

[কোরাস]
বাম্পার ফলনে, আইসবার্গ গলনে,
বান জলে ডুবা দেখে, মনমরা জ্বলনে।
[/কোরাস]

কল কল ঘোলা জলে, হল সব ময়লা,
টলটলে ঐ পানি, দেখে লাগে কয়লা।
নাইবার এসে দেখি, জলে ভাসা বাগানে,
ফুল-পাখি-গান নাই, নীল নাই গগণে।

[কোরাস]
বাম্পার ফলনে, আইসবার্গ গলনে,
বান জলে ডুবা দেখে, মনমরা জ্বলনে।
[/কোরাস]


==
ব্যাখ্যাঃ
কোনো এক ব্লগসাইটের ফ্রন্টপেজে শুধু কবিতা আর কবিতা ---- দেখতে দেখতে হয়রান গফুর হয়া গেলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন