নতুন আলোয় উঠুক জেগে, আরেকটি দিন সমুদ্দুর,
সম্ভাবনায় অসীম নিয়ে, ভণ্ডামিটা থাকুক দুর।
আবেগ চেপে আর বলোনা, মন রাখা লোক প্রিয়ংবদ,
শুভ্র হৃদে দেখলে যা তাই, বলতে হলে হোক বিপদ।
দ্বৈত-প্রমিত রাখ সরিয়ে, আজ থেকে হও সেই মহান,
বলছো যা তা নিজেও করো, কাজের মাঝে হোক প্রমাণ।
অহং ত্যাগে মানুষ বিচার, আজ থেকে হোক সর্বদাই,
উচ্চ নীচের বিভেদ রেখা, লুটিয়ে সমান হই সবাই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন