ধূ ধূ মাঠ, পড়ে থাক, সব কাইত গরমে,
শুনলাম, কেবা হেথা, আসছে না শরমে!
বৈশাখী ঝড় এসে, দেয় যদি উড়িয়ে,
ভয় পাই, মজা নাই; যাচ্ছি কি বুড়িয়ে?
ছড়াদের আশে পাশে লাগে বুঝি খাট্টা,
লেজ নেড়ে, তেড়ে এসে, মেরে দেবে গাট্টা!
তাই কেউ আসলোনা, ছড়াগুলো শুকালো,
বিনা সেঁচ মরে ভুত, তারা সব লুকালো!
ঘুম সেরে, আড়মোড়া, ভেঙ্গে যাক গুড়িয়ে,
অলসতা ক্লেদ-ক্লেশ, ব্যাধি মূক পুড়িয়ে;
ফুট ফাট, ফেটে পড়, খৈ ফোটা কথাতে,
উৎসব, চল মাতি, জাগি ফুল ফোটাতে!
শুনলাম, কেবা হেথা, আসছে না শরমে!
বৈশাখী ঝড় এসে, দেয় যদি উড়িয়ে,
ভয় পাই, মজা নাই; যাচ্ছি কি বুড়িয়ে?
ছড়াদের আশে পাশে লাগে বুঝি খাট্টা,
লেজ নেড়ে, তেড়ে এসে, মেরে দেবে গাট্টা!
তাই কেউ আসলোনা, ছড়াগুলো শুকালো,
বিনা সেঁচ মরে ভুত, তারা সব লুকালো!
ঘুম সেরে, আড়মোড়া, ভেঙ্গে যাক গুড়িয়ে,
অলসতা ক্লেদ-ক্লেশ, ব্যাধি মূক পুড়িয়ে;
ফুট ফাট, ফেটে পড়, খৈ ফোটা কথাতে,
উৎসব, চল মাতি, জাগি ফুল ফোটাতে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন